সুইসাইড নোট
আমার;আমার কয়েক ইঞ্চি চোখের পাতায়,
হাজার পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা ভাসে।
সেখানে আছো তুমি,তোমরা এবং তুমি।
আরও আছে;
হাজার স্বপ্নের ডানা।
সিগারেটের ধোঁয়া উড়ে যাচ্ছে অ্যাশট্রে থেকে,
ঠোঁটে নিকোটিনের কালো চামড়া,
মেঝেতে ছড়ানো ছিটানো-
জীবনানন্দ,সুনীল আরও কত কবি!
গিটারের স্ট্রীং গুলো ছিঁড়ে আছে।
জলের বোতলে জল নেই,
বালিশের মাঝ থেকে আমার মাথায় শুধু,
ছাড়পোকাদের চলাফেরা-
কবিতার পাতায় নষ্টামির কল্পনা!
আবার আমার আমিই,
বিশ্বের ভুলে বিভ্রান্ত।
চুল ছেঁড়া মাথা,
পশম ছাড়া আমার ত্বক,
সেই;সেই সব স্মৃতিরা,
মৃত্যুর আগে ভেসে বন্যা হচ্ছে!
শুনেছি,উত্তরাঞ্চলে খরায় মানুষ মরে?
আমি তো সুখেই মরে যাচ্ছি।
গান বাজে পুরোনো রেডিওতে,
রবীন্দ্রনাথ বলে যায়-
'একলা চলো'।
আমি বলি-
'একলা মরো'!
ফাঁসির দড়ি তাকিয়ে হাসে-
মুচকি হাসি,
আমার ব্যর্থতায় হাসি,
আমি,আমি এবং আমি।
আমি নেশার মাদকতার মতো?,
হেঁটে যাচ্ছি মঞ্চনাট্য সমাপ্ত করতে,
ছাড়পোকার জন্যে আফসোস হচ্ছে,
আর কত বছর যে সে রক্ত পাবে না!
অবশ্য অন্যদিক দিয়ে ভাবিনি,
আমার লাশে পিঁপড়েদের খাবার হবে।
হাসনুহানা অথবা জবা ফুলের গন্ধ নাকে আসে,
মৃত্যুর আগে নাকি অতীত ফিরে আসে!
আমার চোখে কোনো কিছু ভাসে না,
এই সমস্ত রাজ্যের হতাশা ছাড়া।
একবার এক প্রেমিকা বলেছিল-
'আমাকে ছাড়া বাঁচা সম্ভব না'।
কিছুদিন আগে প্রথমাও এসেছিল-
স্বপ্নে নাকি সাদা সাপ দেখেছে;
সে কি ভয়!
পাশে সিগারেটের বাক্স টা খালি।
আমি হাঁটছি;
এই সিলিং ফ্যানটার সাথেই দেখা করব।
প্রিয় মা,
তুমিই আমার প্রথম প্রেমিকা।
বাবা,
তুমিই আমার প্রথম প্রেমিক।
মাঝে মাঝে ভাবি;
ঈশ্বর নামের মানুষটা বড্ড পাষাণ।
ধুর ছাই!
আবার ঈশ্বর আসল কোথা থেকে?
হাতের রগ কাটলে আরামই হয়।
মনে হয়;
কেউ ভালোবেসে ঠোঁট চুষে দিচ্ছে,
প্রথম গভীর চুম্বনের স্বাদ হয় অখাদ্য।
এই তো আমার লক্ষ্য বস্তু।
আর মাত্র একটা সিঁড়ি!
ঈশ্বরের সাথে যুদ্ধের শেষ ধাপ!
আমি জয়ী হবো তো?
ধর্ষিতার চিৎকার কেউ শোনে না।
প্রেমিক কান্না করতে করতে ঘুমিয়ে যায়।
আমার ভেতরের আমিটা ক্লান্ত,
জীবনের কাছে এতবার ধর্ষিত যে;
এখন দেহও আমায় মানতে চায় না।
আমার সমস্ত শেষ।
হাত কাঁপছে,
লাল রক্তে সমস্ত ঘর ভেসে যাচ্ছে,
গলার কম্পন বেড়ে গেছে....
হে ঈশ্বর তুমি দেখো,
আমি তোমাকেই তোমার হাতে খুন করি!
এই খুনের বিচার তুমি কি করে করবে?
নাকি মুখ লুকাবে?
গলায় দড়িটা সুন্দরই লাগছে।
শিবের গলায় মুক্তার মালা!
আচ্ছা আমার জন্যে কেউ কাঁদবে?
কেউ কি লাশ না বলে নাম ধরে ডাকবে?
যে ডাকে আমি আবার ফিরে আসব।
আমার মস্তিষ্ক থেমে গেছে।
আমি হেরে গেলাম যুদ্ধে,
ঈশ্বর মানুষটা বড্ড চালাক।
আমার পা গুলো ঝুলছে,
কেমন আনন্দ আর কষ্টও লাগছে,
আমার কথা ছিল জীবনের সাথে যুদ্ধ,
আমি মাঠে নেমেছি ঈশ্বরের বিরুদ্ধে।
হায় আফসোস!
আমি লাশ হতে যাচ্ছি।
হবার কথা ছিল-
পিতা স্বামী অথবা মানুষ।
-নরকীট

0 Comments