বই পর্যালোচনা
বইয়ের নাম : সিক্রেট অফ অলিম্পিক ভিলেজ
লেখক : সুসান অ্যাশলে,
অনুবাদক : ড. এবি সিদ্দিক
প্রকাশনী: দি স্কাই পাবলিশার্স
পৃষ্ঠা : ১১২
মূল্য : ১২০টাকা
জনরা : রোমান্টিক
প্লট:
পৃথিবীতে শান্তির আলোর মশাল নিয়ে বার্তা দেয় অলিম্পিক যে গেইম, তা শুরু হলে সমস্ত পৃথিবী এক হয়। পৃথিবী আলোকিত করতে কিছু মানুষ মশাল হাতে এগিয়ে যায়।
আসলেই কি অলিম্পিক সবার জন্য শান্তির বার্তা নিয়ে আসে? সবার জন্য শান্তি নিয়ে ঘরে ফিরে?
চলুন কাহিনীতে ঘুরে আসি, ডেবি একজন সাঁতারবিদ, তাকে অলিম্পিকে যেতে হলে বডি ফিটনেস মানে তার বক্ষের পরিমাপ কমাতে হবে!
ডন একজন সাঁতারু, তার খেলা ভালো অথবা অলিম্পিকের টিমে থাকতে হলে, তার শরীরের অতিরিক্ত বড় ধরনের অঙ্গটাকে নিয়ে ভাবতে হবে।
এমনই দৈহিক সমস্যা কিংবা কমিউনিষ্ট দের মুখে পড়ে ধ্বংস হতে থাকে একের পর এক খেলোয়াড়ের জীবন। তাদের শুধু মাত্র খেলা থেকে বাদ দেওয়ার জন্য, কমিউনিষ্টরা তাদের জীবন নিয়েই খেলা শুরু করে।
কেউ খেলার আগেই বাদ যাচ্ছে কেউ বা ফ্রাঁন্স আমেরিকার রাজনৈতিক খপ্পড়ে পড়ে যাচ্ছে বাদ পড়ে।
তাহলে কি আমাদের অলিম্পিক শান্তির বার্তার বদলে অন্য কিছু বয়ে নিয়ে আসছে না তো?
ডেবি অনেক পুরুষের সংস্পর্শ থেকে বের হয়ে, নিজেকে একজন সুস্থ মানুষের হাতে তুুলে দিতে চায়।যে তাকে ভালোবাসা এবং যৌনতায় তৃপ্তি দিতে পারবে।
ডন ভাগ্যের পেছনে খুঁজতে খুঁজতে পেয়ে যায় তার জীবন সঙ্গী কে। ডাক্তার কিংবা বন্ধুরা যাদের বলে বেড়াতো তুমি কখনোই তোমার মনের মত সঙ্গী পাবে না। তারাই কি করে তাদের মনের মতো সঙ্গী বেছে নিতে পারে?
সেটা কি ভাগ্যের লেখা নয়?
আমার কথা,
আপনি মনে করেন, আপনার সামনে চারটা গ্লাস!
১টাতে বিষ বাকি গুলোয় পানি,মধু আর শরবত!
বিষ আছে কোন গ্লাসে তাও জানেন। তাহলে ঐ গ্লাসটা ছাড়া বাকি তিনটা গ্লাসের তরল পান করতে সমস্যা কোথায়?
বইটাতে যৌনতাই মুখ্য হয়ে উঠেছে কিন্তু এখানে লেখক কিছুটা আড়ালে থাকতে চেয়েছেন। যেন মানুষ তাঁর লেখাকে খামখেয়ালি ভেবে উড়িয়ে দেয়।
না হয় অলিম্পিক এর মতো এত বড় একটা ইভেন্ট নিয়ে এমন জঘন্য কথা বের করলে কেস হয়ে যেত।
যৌনতার পার্ট টাও ব্যাপার না, যখন একটা ধাপের পর আরেকটা ধাপ দেখবেন তখন ঐসব কথা ভুলে যাবেন।
আর এটা ভালোবাসা, ভাগ্য এবং প্রতিশোধের একটা সুন্দর গল্প।
তাই আর দেরী কিসের? পড়ে ফেলুন বইটি।
ধন্যবাদ।

0 Comments