Book review: দ্য হবিট

 বই পর্যালোচনা 


বইয়ের নাম : দ্য হবিট
লেখক : জে. আর. আর. টোলকিন
অনুবাদক : মহিউল ইসলাম মিঠু
প্রকাশনী : সবুজপাতা
জনরা : শিশু-কিশোর
মূল্য : 338টাকা
পৃষ্ঠা : 350



বইটা আসলে লেখক টুলকিন তার নিজ বাচ্চার জন্য লিখতে বসেছিলেন, কিন্তু পরে সেটা হয়ে গেল সমস্ত পৃথিবীর বাচ্চাদের জন্য আর্দশ লিপির মতো বই।
সব ধরনের অ্যাডভেঞ্চার আছে!
বইটা কতটা পপুলার হয়েছে ভাবতে পারেন?
৫১টা ভাষায় প্রায় অনুবাদ করা হয়েছে বইটা!

প্লট:


একজন হবিট তার শান্তি প্রিয় জীবনে ভালো আছে। হঠাৎ আগমন ঘটে একজন যাদুকর এর, যাকে আমরা এই বইয়ে দেখি গ্যান্ডালফ হিসেবে ।
যে হবিট কে রাজি করায় অ্যাডভেঞ্চার করাতে।
তাদের সাথে আছে অদ্ভূত আরও ১২ জন বামন। যারা যুদ্ধে ওস্তাদ আর একান্তই পর্বতের রাজা থরিনের প্রিয় দল।

এই ১৪ জনের দল বের হচ্ছে থরিনের রাজ্য ফিরে পাবার জন্য,আর সেখানেই অপেক্ষা করছে এই ১৪ জনের জন্য ভয়াংকর সব যুদ্ধ আর দৈত্য দানব।

পথি মধ্যে আছে বিশাল আকারের মাকড়শা, আছে গবলিন এবং অদ্ভুত যত ভয়ংকর প্রাণীদের সাথে যুদ্ধ।
বন্ধু হিসেবে আসে,ঈগল ,ভাল্লুকের রূপে এক বেয়র্ন।

তারপর শুরু হয় ড্রাগনের সাথে যুদ্ধ।
কি নেই এই বইয়ে?
বাচ্চাদের বই ধরা হলেও, আমার মনে হয় যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এই বইটা।
তাহলে আর দেরি কেন?
বসে পড়ুন দ্য হবিট নিয়ে।
ভালোবাসার এক বই।

বইটা নিয়ে বসলে উঠতে ইচ্ছে হবে না শেষ করা পর্যন্ত। খুব সুন্দর করে গোছানো লেখার একটা বই ।
ধন্যবাদ।



-নরকীট

Post a Comment

0 Comments