Book review: ১১৩ মিনিট

 বই পর্যালোচনা 

বইয়ের নাম-১১৩ মিনিট
লেখক : জেমস প্যাটারসন এবং ম্যাক্ম ডিলাল্লো 
অনুবাদ :সাঈম শামস্
প্রকাশনী :প্রতিচ্ছবি প্রকাশনী
মূল্য : ১৮৮টাকা
পৃষ্ঠা :১২৮
জনরা : ক্রাইম থ্রিলার 





প্লট :


একটা ১৫ বছরের বাচ্চা,ড্রাগস নিতে গিয়ে মারা যায়। তারপর তার মা,যার স্বামী অনেক আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তার সন্তানের এই অল্প বয়সের মৃত্যু কখনোই মেনে নিতে পারেন না,তাও শেষ সম্বল যাকে আঁকড়ে বেঁচে থাকতে চায়,
তার মৃত্যু কিভাবে সইবেন? 
তাও যখন তিনি জানেন তার এই সন্তানের মৃত্যুর জন্য যে দায়ী, সে এই সমাজে মুক্ত ভাবে ঘুরে বেড়াচ্ছে..!

হুম এই নারীই,যখন তার সন্তানের মৃত্যুর বিচার পাবেন না দেখেন, তখন সমস্ত পুলিশ, এফবিআই এজেন্টদের চোখ ফাঁকি দিয়ে সন্তানের প্রতিশোধ ঠিকই তুলে নেন।

এই প্রতিশোধ কি এত সহজ? 
এখানে সমস্ত সোয়েট বাহিনীও যুক্ত হয়ে পড়ে,যুক্ত হয় স্পেশাল র্ফোস এবং বিশাল এক গোষ্ঠী যারা ড্রাগস মাফিয়া নামে সমস্ত দেশ কে ভয় দেখিয়ে যাচ্ছে।

সব রহস্য আর এমন দুসাহসী অভিযানের সাথে পরিচিত হতে হলে পড়তে বসে যান বইটি।

আমার কথা,


অনুবাদ খারাপ হয়নি,এক কথায় চলার মতো।
আপনি কি থ্রিলার বইয়ের পাগল? 
তাহলে তো আপনার জন্যই এই বই,জ্বি ভাই।
আমি কমন ভাবেই গল্পের প্লটটা ধরে ফেলেছিলাম। তাই শেষ কিছু পেইজ পড়বো না ভাবছি। বাট অবাক হতে হল এই শেষ কিছু পেজে এসে!
পুরো গল্পটাই ১৮০ ডিগ্রী ঘুরে গেল,মানে এমন করেও কি সমাপ্ত করা যায় গল্প?
হুম উনি ও সরি ওনারা পেরেছেন জেমস প্যাটারসন আর ম্যাক্ম ডিলাল্লো।
খুব ভালো লেগেছে।
হ্যাপি রিডিং।

-নরকীট


Post a Comment

0 Comments